ঢাকা ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

শুরু হল রকমারি একুশের অনলাইন বইমেলা

আকাশ আইসিটি ডেস্ক : 

বাংলাদেশের শীর্ষ ই-কমার্স রকমারি ডটকমে ‘বইয়ে বইয়ে সয়লাব হোক ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ স্লোগানে শুরু হল রকমারি একুশের বইমেলা। প্রতি বছর বাংলা একাডেমি প্রাঙ্গণ বইমেলার আমেজে মুখর থাকে। এবছর করোনা ভয়াবহতার কারণে ফেব্রুয়ারি মাসে বইমেলা আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু ফেব্রুয়ারি বাঙ্গালী জীবনের এক অনুভূতির নাম। সেই অনুভূতিকে সম্মান করে রকমারি ডটকম আয়োজন করেছে এই বইমেলা।

এই বিষয়ে কথা বলতে চাইলে অন্যরকম গ্রুপের (রকমারি) চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনার কারণে প্রকাশনা শিল্প হুমকির মুখে পড়েছে। ফেব্রুয়ারির অমর একুশে বইমেলা সেই হুমকি থেকে উদ্ধারের উপায় হতে পারতো। অমর একুশে বইমেলা নিয়ে দ্বিধা থাকলেও ফেব্রুয়ারির অনুভূতিকে ধারণ করে অনলাইনে জাঁকজমকভাবে বইমেলা আয়োজন করেছে, যা হয়তো প্রকাশনা শিল্পকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি রকমারি ডটকমের এই বইমেলা আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং এই উদ্যোগকে সফল করতে সকল সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রকমারি ডটকমে সকল বইয়ে ন্যূনতম ২৫% ছাড়, বিকাশ পেমেন্টে ১০% ক্যাশব্যাক এবং ৭০০ টাকার অর্ডারে বিকাশ পেমেন্টে রয়েছে ফ্রি শিপিং সুবিধা। মেলার পার্টনার হিসেবে আছে বিকাশ, নেসলে এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

শুরু হল রকমারি একুশের অনলাইন বইমেলা

আপডেট সময় ১০:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১