ঢাকা ০১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী দেশের বাজারে স্বর্ণের দামে পতন সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে আনবে ফেসবুক

আকাশ আইসিটি ডেস্ক :  

নিউজফিডে বিভিন্ন ধরনের রাজনৈতিক পোস্ট ও কনটেন্ট কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

চলতি সপ্তাহে কানাডা, ব্রাজিল এবং ইন্দোনেশিয়ায় আর আগামী কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের নিউজফিডে রাজনৈতিক পোস্ট সামান্য পরিমাণে কমিয়ে আনবে মার্ক জুকারবার্গের ফেসবুক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ফেসবুকের পক্ষ থেকে।

ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর আস্থা গুপ্তা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আগামী কয়েকমাস ফেসবুক রাজনৈতিক পোস্ট এবং অন্যান্য কনটেন্ট নিয়ে ব্যবহারকারীদের মনোভাব বোঝার চেষ্টা করবে। বিভিন্ন ভৌগলিক অবস্থান থেকে ফেসবুক ব্যবহার করে এমন ব্যক্তিদের কাছে জরিপসহ বিভিন্ন পরীক্ষা পরিচালনার মাধ্যমে ব্যবহারকারীদের মতামত জানার চেষ্টা করবে ফেসবুক। তার ভিত্তিতে রাজনৈতিক পোস্ট ও কনটেন্ট কমিয়ে আনার সিদ্ধান্ত নেবে ফেসবুক। আর পোস্ট কমানো হলে সেটির অনুপাত কেমন হবে সেটিও নির্ধারিত হবে এসব জরিপ ও পরীক্ষা থেকে।

ফেসবুক যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের সম্পর্কিত এক তথ্যসূত্রে জানিয়েছে, একজন ব্যবহারকারী হোমপেজ তথা নিউজফিডে যত কনটেন্ট দেখেন তার মাত্র ৬ শতাংশ রাজনৈতিক সম্পর্কিত পোস্ট। কোন ব্যবহারকারী রাজনৈতিক পোস্ট দেখবেন বা দেখবেন না এবং দেখলে কী অনুপাতে দেখবেন সেসব সিদ্ধান্ত ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নির্ধারণ করা হবে।

তবে একজন ব্যবহারকারী রাজনৈতিক কনটেন্ট দেখতে চাইলে তার ক্ষেত্রে ফেসবুক কনটেন্ট প্রদর্শনের অনুপাত কমাবে না বলে জানিয়েছে। এজন্য ব্যবহারকারী যেসব রাজনৈতিক ব্যক্তি বা দলের পোস্ট নিজের টাইমলাইনে দেখতে চান সেসব দল বা ব্যক্তির পেজ ও আইডি অনুসরণ করার পরামর্শ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এক্ষেত্রে পছন্দের পেজ ও আইডিতে থাকা ‘ফেবারিটস’ অপশন চালু করে রাখার সুপারিশও করেছে ফেসবুক।

আর যারা রাজনৈতিক পোস্ট দেখতে চান না বা কম দেখতে চান তারা “Manage what you see in News Feed” অপশনটি ব্যবহার করতে পারে বলে বলেছেন আস্থা গুপ্তা। একইসঙ্গে রাজনৈতিক বিজ্ঞাপন সংক্রান্ত কনটেন্ট বন্ধ করে দিলে ওই ব্যবহারকারীর নিউজ ফিডে কোনো রাজনৈতিক পোস্ট বিজ্ঞাপন দিয়েও দেখানো যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

নিউজফিডে রাজনৈতিক কনটেন্ট কমিয়ে আনবে ফেসবুক

আপডেট সময় ০৯:৫২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১