ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অশ্লীল অনুষ্ঠান সম্প্রচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

আকাশ আইসিটি ডেস্ক :

বিভাগ ও জেলা পর্যায়ে অশ্লীল অনুষ্ঠান সম্প্রচার ও অবৈধ কেবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনতিবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়।

এতে বলা হয়, কেবল নেটওয়ার্ক কার্যক্রমে নিয়োজিত কেবল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ার পর লাইসেন্স নবায়ন না করেই কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিক এখনো ব্যবসা পরিচালনা করছেন। টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ এর ৭ (২) উপ-ধারা অনুসারে এ ধরনের অবৈধ ব্যবসা পরিচালনার মাধ্যমে লাইসেন্সের শর্ত সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হচ্ছে।

চিঠিতে আরো বলা হয়েছে, কেবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনাকারী অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অশালীন, নগ্ন ছায়াছবি, অশোভন অঙ্গভঙ্গি ও দৃশ্যাবলি সংবলিত অশ্লীল অনুষ্ঠান সম্প্রচার করছে। এছাড়া বাংলাদেশি দর্শকদের জন্য বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে, যা কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ধারা ১৯ এর সুস্পষ্ট লঙ্ঘন। এক্ষেত্রে কেবল নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ অনুযায়ী অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করা বাঞ্ছনীয়।

তথ্য বিবরণীতে বলা হয়, মোবাইল কোর্ট আইন-২০০৯ এর তফসিল ৮৩ নম্বর ক্রমিকে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন-২০০৬ অন্তর্ভুক্ত রয়েছে। এ আইনের আওতায় বিভাগ ও জেলা পর্যায়ে তথ্য অফিসার ও বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্স পরিদর্শকদের সহযোগিতায় অনতিবিলম্বে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটকে তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অশ্লীল অনুষ্ঠান সম্প্রচার রোধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ

আপডেট সময় ০৯:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১