ঢাকা ০১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লোকমান ভূঁইয়ার জামিন বাতিলে হাইকোর্টে রুল

আকাশ জাতীয় ডেস্ক:  

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় মোহা‌মেডান স্পো‌র্টিং ক্লা‌বের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া‌কে বিচারিক আদালতের দেওয়া জা‌মিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক।

গত বছরের ১৮ মার্চ এ মামলায় মহানগর বিশেষ জজ আদালত তাকে জামিন দেন। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে জামিনের বিরুদ্ধে আবেদন করে দুদক। গণমাধ্যমের খবর অনুয়ায়ী ওই বছরের ১৯ মার্চ কারাগার থেকে মুক্তি পেয়েছেন লোকমান ভূঁইয়া।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর শুদ্ধি অভিযানের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব) রাজধানীর অবৈধ ক্যাসিনোগুলোতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২২ সে‌প্টেম্বর মোহা‌মেডান ক্লা‌বেও অভিযান চালায় আইন-শৃঙ্খলা বা‌হিনী। অভিযানে থে‌কে ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

এরপ‌রে একই বছরের ২৬ সেপ্টেম্বর লোকমান হোসেন ভূঁইয়াকে তার রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ার থেকে আটক করা হয়। তার বিরু‌দ্ধে প্রথ‌মে মাদক ও প‌রে অবৈধ সম্পদ অর্জ‌নের মামলা হয়।

২০১৯ সালের ২৭ অক্টোবর লোকমান ভূঁইয়ার বিরুদ্ধে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপ-পরিচালক সাইফুল ইসলাম। লোকমান হোসেন ভূঁইয়া অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। এরপর ২০১৯ সালের ৩ ন‌ভেম্বরের এ মামলায় লোকমান ভূঁইয়া‌কে সাতদি‌নের জন্য রিমা‌ন্ডে নি‌য়ে জিজ্ঞাসাবাদের অনুম‌তি দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা: চুক্তির প্রত্যাশা ট্রাম্পের

লোকমান ভূঁইয়ার জামিন বাতিলে হাইকোর্টে রুল

আপডেট সময় ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১