ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরাইলের যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি এক চিঠিতে এ হুশিয়ারি দেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে শনিবার এ চিঠি দেওয়া হয়। একই চিঠি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকেও দেওয়া হয়েছে। খবর ইরান ফ্রন্ট পেজের।

ইরানের রাষ্ট্রদূত তার চিঠিতে বলেছেন, সম্প্রতি দখলদার ইসরাইলের হুমকির মাত্রা অনেক বেড়ে গেছে শুধু তাই নয়, তারা ইরানে হামলা চালানোরও পরিকল্পনা করছে।

ইসরাইলের সেনাপ্রধান সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর যে হুমকি দিয়েছেন, তা উল্লেখ করে মাজিদ তাখতে রাভানচি ওই চিঠিতে বলেন– এ ধরনের হুমকি জাতিসংঘ সনদের অনুচ্ছেদ সুস্পষ্ট লঙ্ঘন।

রাভানচি আরও বলেন, ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালায়, তা হলে আমরা তার জবাব দেওয়ার স্বাভাবিক অধিকার রাখি এবং ইসরাইলের ভুল পদক্ষেপের চূড়ান্ত জবাব দেব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইরান

আপডেট সময় ০৪:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১