ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পাসপোর্ট নবায়ন ইস্যুতে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আকাশ জাতীয় ডেস্ক:  

মালয়েশিয়ায় প্রবাসীদের এক লাখ ১০ হাজার পাসপোর্ট নবায়নের বিষয়টি শেষ করে এনেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শিগগিরই দূতাবাসের ফেসবুক পেইজের মাধ্যমে পাসপোর্টগুলো বিতরণের ঘোষণা দেয়া হবে। তাই নিজেদের পেইজের সঙ্গে সংযুক্ত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।

কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া প্রবাসী সকল বাংলাদেশিদের জানানো যাচ্ছে- মালয়েশিয়ায় বর্তমানে বৈধকরণ কর্মসূচী `রিক্যালিব্রেশন’ চলমান থাকার প্রেক্ষাপটে পাসপোর্ট নবায়নের (রি-ইস্যু) জন্য গত ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ডাকযোগে পাওয়া প্রায় এক লাখ দশ হাজার আবেদন দূতাবাস কর্তৃক গ্রহণ করেছে। ওই পাসপোর্টের আবেদন রি-ইস্যুর জন্য সাভারে এনরোলমেন্ট কার্যক্রম পুরোপুরি শেষ হয়েছে।

আরও বলা হয়, বাংলাদেশ দূতাবাস কুয়ালালামপুর মাত্র তিন মাসের মধ্যে এই বিপুল সংখ্যক আবেদনের প্রক্রিয়াকরণ শেষ করছে। যা বিদেশে অবস্থিত বাংলাদেশের সকল দূতাবাসের যে কোন সময়ের তুলনায় সর্বোচ্চ। করোনা মহামারি পরিস্থিতিতেও দূতাবাসের সীমিত জনবল ও লজিস্টিক নিয়ে রাতদিন একটানা অক্লান্ত পরিশ্রমের ফলে এ কাজ শেষ করা সম্ভব হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, এই সকল পাসপোর্ট ঢাকা থেকে দ্রুত এনে বিতরণ করার জন্য দূতাবাস যথাযথ উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে প্রবাসীরা যাতে দালাল চক্রের প্ররোচনায় প্রতারিত না হয়, সে জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। পাসপোর্ট হাতে পাওয়ার জন্য দূতাবাসের ফেসবুক পেইজের সঙ্গে সংযুক্ত থেকে পাসপোর্ট সেবা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পাসপোর্ট নবায়ন ইস্যুতে মালয়েশিয়া প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

আপডেট সময় ০৩:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১