ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে ধর্ষণের পরে হত্যা; শরীয়তপুরে দুইজনের ফাঁসি

আকাশ জাতীয় ডেস্ক:  

শরীয়তপুরের সখীপুরে প্রাথমিকের স্কুলছাত্রী লিজাকে (১১) ধর্ষণ পরবর্তী হত্যা ও মরদেহ গুম করার অপরাধে দুইজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। ফরিদ শেখ (৪০) ও জাকির শেখকে (৩২) মৃত্যুদণ্ডের আদেশ দেন শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ছালাম মিয়া।

বুধবার বেলা ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে এই আদেশ পাঠ করে শোনান বিচারক। এই সময় রাষ্ট্র পক্ষের পিপি এডভোকেট ফিরোজ আহমেদ ও আসামি পক্ষের আইনজীবী এডভোকেট শাহ আলম আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে সখীপুর সরদার কান্দি গ্রামের মৃত ছামেদ শেখের ছেলে ফরিদ ও আ. রাজ্জাক শেখের ছেলে জাকির শেখ ২০১৭ সালের ১৭ জুলাই বেলা সাড়ে ১১টায় টাকার প্রলোভন দেখিয়ে একটি খালি ঘরে নিয়ে শিশু লিজাকে ধর্ষণ করে। ধর্ষণের কথা বলে দেওয়ার ভয়ে লিজাকে হত্যা করে পাশ্ববর্তী পাটক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে গলিত অবস্থায় শিশু লিজার মরদেহ উদ্ধার করে সখীপুর থানা পুলিশ। এই বিষয়ে লিজার পিতা লেহাজ উদ্দিন শেখ বাদী হয়ে থানায় মামলা করে।

এই বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি এডভোকেট ফিরোজ আহমেদ বলেন, অর্থের প্রলোভন দেখিয়ে শিশু লিজাকে ধর্ষণ পরবর্তী হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ ও লাশ গুম করার অপরাধে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। আদালতের যুগোপযোগী এই আদেশকে রাষ্ট্র পক্ষ থেকে সাধুবাদ জানাই। আশা করছি আদালত ধর্ষকের বিরুদ্ধে এই ধরনের আদেশ অব্যাহত রাখলে সমাজ ধর্ষণব্যাধি থেকে মুক্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুকে ধর্ষণের পরে হত্যা; শরীয়তপুরে দুইজনের ফাঁসি

আপডেট সময় ০২:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১