ঢাকা ১২:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মরিচ খেয়ে চতুর্থবারের মতো বিশ্ব রেকর্ড

আকাশ নিউজ ডেস্ক:  

মরিচ খেয়ে চতুর্থবারের মতো বিশ্ব রেকর্ড গড়েছেন কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরের মাইক জ্যাক। ৯ দশমিক ৭২ সেকেন্ডে পরপর তিনটি মরিচ খেয়ে এই রেকর্ড গড়েছেন তিনি।

তবে এই মরিচটি কোনো সাধারণ মরিচ নয। এটির নাম হচ্ছে ক্যারোলাইনা রিপা। ২০১৭ সালে এই মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি দেওয়া হয়।

গিনেবুস ওয়ার্ল্ড রেকর্ডসের ফেসবুক পেজে জ্যাকের মরিচ খাওয়ার সেই ভিডিওটি পোস্ট করা হয়।

গিনেস কর্তৃপক্ষ জানায়, এই মরিচটি ১৫ লাখ ৬৯ হাজার ৩০০ এসএইচইউ ইউনিট (এসএইচইউ) ঝাল সরবরাহ করে। জ্যাক এরই মধ্যে ঝাল মরিচ খেয়ে বিশ্বরেকর্ড গড়ার জন্য পরিচিত। কারণ এর আগে তিনি তিনবার ঝাল মরিচ খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।

২০১৯ সালের জানুয়ারিতে জ্যাক প্রথম রেকর্ড ভেঙেছিলেন ৯ দশমিক ৭৫ সেকেন্ডে তিনটি ভুট জোলোকিয়া ঝাল মরিচ খেয়ে। দ্বিতীয় রেকর্ডটি করেন ওই বছরের মার্চে এক মিনিটে ৯৭ গ্রাম পরিমাণে ভুট জোলোকিয়া মরিচ খেয়ে। ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি দুই মিনিটে আরো বেশি পরিমাণে ভুট জোলোকিয়া মরিচ খেয়ে তিনি আগের রেকর্ডগুলো ভাঙেন।

গিনেস কর্তপক্ষ জানিয়েছে, ভুট জোলোকিয়া মরিচে ঝালের পরিমাণ ৮ লাখের বেশি পরিমাণে এসএইচউ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে গৃহবধূকে সাপের কামড়, বোতলে ভরা হলো সাপ

মরিচ খেয়ে চতুর্থবারের মতো বিশ্ব রেকর্ড

আপডেট সময় ১১:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১