ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২১ দিন পর মেয়ের ছবি প্রকাশ আনুশকার

আকাশ নিউজ ডেস্ক: 

বিরাট কোহলি ও আনুশকা শর্মার প্রথম সন্তান পৃথিবীতে আসার আগেই খবরের শিরোনামে। যাকে নিয়ে এত মাতামাতি তার নাম ও ছবি প্রকাশ হল জন্মের ২১ দিন পরে। বাবা-মায়ের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে ভামিকা।

আজ সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা। ছবিতে দেখা যাচ্ছে, বিরাট ও আনুশকা তাদের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দু’জনের মুখেই গর্বের হাসি। যদিও মেয়ের মুখ দেখালেন না তারা। কিন্তু মেয়ের মাথা দেখা যাচ্ছে।

ছবির বিবরণে লেখা, ‘একে অপরকে ভালবেসে, একে অপরকে সম্মান জানিয়ে, আমরা একসঙ্গে জীবনযাপন করেছি। কিন্তু এই যে ছোট্ট প্রাণ, ভামিকা, আমাদের দু’জনের জীবনে অন্য একটি মাত্রা এনে দিল। চোখের জল, হাসি, চিন্তা, প্রশান্তি— এই সব ক’টা অনুভূতি যেন একটা মুহূর্তে মনের মধ্যে খেলে যায়’।

এর পর একটু মজা করেছেন আনুশকা। জানিয়েছেন, ‘ঘুম কমেছে, কিন্তু আমাদের মন ভরে আছে’। পোস্টের শেষে সকলকে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী।

পোস্টের কমেন্ট বক্সে বিরাট লিখেছেন, ‘আমার গোটা দুনিয়া একটি ফ্রেমে ধরা পড়েছে’।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২১ দিন পর মেয়ের ছবি প্রকাশ আনুশকার

আপডেট সময় ১০:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১