ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় জামিন মিলেছে। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলাম মঙ্গলবার শুনানি শেষে ওয়ারী থানার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন আবেদন মঞ্জুর করেন।

তৌহিদ আফ্রিদির আইনজীবী ইকবাল মাহমুদ শোভন সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলায় এর আগে উচ্চ আদালত জামিন দিয়েছিলেন। সর্বশেষ ওয়ারী থানার মামলায়ও জামিন মঞ্জুর হওয়ায় তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ জুন ওয়ারী থানার মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালতের আদেশে ১৫ জুন তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়।

তৌহিদ আফ্রিদি বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ২৪ আগস্ট বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬