ঢাকা ১২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর আরও এক বন্ধুর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুরে বন্ধুর বাড়ি থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়া বিশ্ববিদ্যালয় ছাত্রীর আরও এক বন্ধু মৃত্যুবরণ করেছেন। তিনি অন্য একটি হাসপাতালে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর মৃত্যুর ঘটনায় ধর্ষণের অভিযোগে মামলা হলেও ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, তেমন কোনো আলামত তিনি পাননি।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সেলিম রেজা জানান, ‘অতিরিক্ত মদপানে’ ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। বলপ্রয়োগ বা ধর্ষণের কোনো আলামত মেলেনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানতে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। সেখানেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এর আগে রোববার সকাল ১১টার দিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই তরুণীর মৃত্যু হয়। একই ঘটনায় তার আগের দিন তার বন্ধু আরাফাতের মৃত্যু হয় সিটি হাসপাতালে, তবে সে খবর পুলিশ পায় পরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা পঞ্চমবার কমলো স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরিতে ছাড় ২,২১৬ টাকা

সেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর আরও এক বন্ধুর মৃত্যু

আপডেট সময় ০৬:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১