ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুশান্তের ভাই গুলিবিদ্ধ

আকাশ বিনোদন ডেস্ক : 

আবারও প্রশ্নের মুখে ভারতের বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিনেদুপুরে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের ছোঁড়া গুলিতে গুরুতর জখম হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মীয় রাজকুমার সিং এবং তার এক সহযোগী। আহত দু’জনই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর সংবাদ প্রতিদিনের।

জানা গেছে, গুরুতর আহত রাজকুমার সিং সম্পর্কে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্তের মামাতো ভাই। বিহারের সিরষা জেলার মাধেপুরে রাজকুমারের বাইকের শো-রুম। প্রত্যেকদিনের মতো শনিবারও আলি হাসান নামে নিজের এক সহযোগীকে নিয়ে সেই শো-রুমটি খুলতেই যাচ্ছিলেন তিনি। কিন্তু বৈজন্তীপুর চকে অজ্ঞাতপরিচয় তিনজন দুষ্কৃতি তাদের পথ আটকায়। এরপরই রাজকুমার ও আলিকে লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা।

গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তারাই দুজনকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেন তারা। কারা এই কাজ করেছে? কেনই বা আক্রমণ করা হলো রাজকুমারকে? পুরনো কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই হামলা? তা জানতে ইতোমধ্যে তদন্তেও নেমেছে পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জানা যায়নি, ওই দুষ্কৃতিদের পরিচয়ও।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সুশান্তের ভাই গুলিবিদ্ধ

আপডেট সময় ১১:০৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১