ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্ব পরিস্থিতি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার অবস্থায়: পুতিনের সর্তকতা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব পরিস্থিতি যেমন ছিল বর্তমানে তেমন অবস্থা বিরাজ করছে।

বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

পুতিন বলেন, আধুনিক বিশ্বের বর্তমান পরিস্থিতি এমন যে, প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে এবং এ পরিস্থিতিটা দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরুর আগে ১৯৩১ সালের দিকে যেমন ছিল তেমন।
বিরাজমান চ্যালেঞ্জের জটিল এবং তীব্র মাত্রা আন্তর্জাতিক সম্পর্কের জন্য ১৯৩০’র দশকের মতো একই রকম হুমকি সৃষ্টি করেছে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, বিদ্যমান অর্থনৈতিক মডেল আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আকারে মেরুকরণ সৃষ্টি করছে। এতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ছে, আঞ্চলিক সংঘাত কয়েকগুণ বেড়েছে এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা কমে গেছে।

রাশিয়া এবং আমেরিকার মধ্যকার নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বাইডেন প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করে পুতিন বলেন, আন্তর্জাতিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। রাশিয়া ও আমেরিকার মধ্যে পরমাণু সংক্রান্ত এটি হল সর্বশেষ চুক্তি যা এখনও বহাল রয়েছে। পুতিন বলেন, নিউ স্টার্ট চুক্তি মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত যে সঠিক পদক্ষেপ তাতে কোনও সন্দেহ নেই।

প্রতিবছর সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে এবার তা ভার্চুয়ালি অনুষ্ঠিত হল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্ব পরিস্থিতি এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেকার অবস্থায়: পুতিনের সর্তকতা

আপডেট সময় ০২:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১