ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন আফগান যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন দ্বন্দ্বের অংশ হয়ে তার দেশ চড়া মূল্য দিয়েছে।

তিনি বলেন, এই যুদ্ধে যোগ দিয়ে সে সময়কার শাসকরা চরম ভুল করেছেন এবং এর জন্য পাকিস্তান মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান এসব কথা বলেন।
তিনি বলেন, “নাইন ইলেভেন হামলার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক ছিল না অথচ আমেরিকার নেতৃত্বে ইসলামাবাদ আফগান যুদ্ধে জড়িয়ে পড়ে। এটি ছিল আমাদের প্রথম ভুল।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “আফগান যুদ্ধে জড়িয়ে যাওয়ার বিনিময়ে পাকিস্তানকে বৈদেশিক সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে, মনে রাখতে হবে কোথাও ফ্রি কোনও খাবার নেই।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর আফগান তালেবান ও আমেরিকার মধ্যকার কথিত শান্তি চুক্তি পর্যালোচনা করে দেখবেন বলে ঘোষণা দিয়েছেন। এর পরপরই ইমরান খান এসব কথা বললেন।

বৃহস্পতিবারের অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইমরান খান নিজের দেশকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, পাকিস্তানকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য বৈদেশিক ঋণ অথবা সহায়তার প্রয়োজন হবে না।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মার্কিন নেতৃত্বে আফগান যুদ্ধে যোগ দিয়ে পাকিস্তান চড়া মূল্য দিয়েছে: ইমরান খান

আপডেট সময় ০২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১