ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের; পূর্ণধ্বংসের পথে যেও না

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান ইরানে হামলা চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছেন। তিনে বলেন, বর্ণবাদী ইসরায়েল সরকার যদি সামান্যতম ভুল করে তাহলে তারা শুধুমাত্র পূর্ণধ্বংসের পথে এগিয়ে যাওয়ার গতি ত্বরান্বিত করবে। খবর পার্সটুডের।

গতকাল বুধবার এক টুইটার বার্তায় হোসেইন দেহকান এসব কথা বলেন। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর যেকোন পরিকল্পনা বাতিলের পরামর্শ দেন। হোসেইন দেহকান আরও বলেন, এর আগে সময়ে সময়ে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইহুদিবাদী সরকার সামরিক আগ্রাসনের হুমকি দিয়েছে কিন্তু তারা ইরানের বিরুদ্ধে এমনকি একটি গুলি ছোঁড়ারও সাহস করবে না।

এর আগে মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোচাভি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনকে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসার ব্যাপারে সতর্ক করে বলেন, ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরানের ওপর হামলা চালানোর জন্য তিনি তার বাহিনীকে প্রস্তুতির কথাও জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলকে ভয়ঙ্কর হুঁশিয়ারি ইরানের; পূর্ণধ্বংসের পথে যেও না

আপডেট সময় ০৪:৪৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১