ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রাম্পের বিচার না হলে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে : বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্পের অভিশংসনের বিচার না হলে তা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করেছেন। বাইডেন আরও বলেন, ট্রাম্পের অভিশংসনের বিচার চলছে। তবে সিনেটে ট্রাম্পের অভিশংসনের বিচার চললে তা আইন সভার বিভিন্ন কাজ এবং মন্ত্রিসভার নিয়োগে বিলম্ব ঘটাবে।

এদিকে, সিনেটের প্রায় প্রতিটি রিপাবলিকান সদস্য মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে, সাবেক কোনো প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য বিচারের মুখোমুখি করা স্পষ্টভাবে সংবিধান পরিপন্থী। তাদের ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসন সংক্রান্ত যে প্রস্তাব উত্থাপন হয়েছে সেটির ব্যর্থ হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত।

জানা গেছে, ট্রাম্পের অভিশংসন বিচার প্রক্রিয়া চলবে কিনা- গত মঙ্গলবার আমেরিকার কেন্টাকি রাজ্যের সিনেটের র‌্যান্ড পল এ সংক্রান্ত একটি মোশন উত্থাপন করেন। তাতে ৫৫ জন রিপাবলিকান সিনেটর অভিশংসন বিচার প্রক্রিয়ার বিপক্ষে ভোট দেন। আর পক্ষে ভোট দেন ৪৫ জন সিনেটর।ডেমোক্র্যাট সিনেটের সঙ্গে যোগ দিয়েছেন ৫ জন রিপাবলিকান সিনেটরও। ট্রাম্পকে অভিশংসন করতে হলে কমপক্ষে ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন দরকার। সুতরাং এই মোশন থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে, অভিশংসন থেকে বেঁচে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, ট্রাম্প যদি ছয় মাস পর বিদায় নিতেন তাহলে বিচারের ফলটা ভিন্ন হতো। ইতিমধ্যেই আলোচনা চলছে, সিনেটে ডেমোক্র্যাটরা মাত্র একটি আসনে সংখ্যাগরিষ্ঠ। ফলে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে অন্তত ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন লাগবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের বিচার না হলে খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে : বাইডেন

আপডেট সময় ০৪:৩৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১