ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনা ঠেকাতে হংকংয়ের রোবট ব্যবহারের উদ্যোগ

আকাশ নিউজ ডেস্ক: 

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই প্রাণঘাতী ভাইরাসের বিস্তার ঠেকাতে রোবট ব্যবহারের উদ্যোগ নিয়েছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যান্সন রোবটিক্স। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা এমন কিছু রোবট বাজারে আনবে, যেগুলো মানুষের মতোই স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।

২০১৬ সালে হিউমেনয়েড রোবট সোফিয়া তৈরি করে সাড়া ফেলেছিল হ্যান্সন রোবটিক্স। এবার করোনা মহামারির সময়ে সোফিয়ার মতো রোবট স্বাস্থ্য খাতে ব্যবহারের কথা ভাবছে এর নির্মাতা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের আশা চলতি বছরই কয়েকশ মানবিক বুদ্ধিসম্পন্ন রোবট প্রস্তুত করা হবে, যেগুলো অসুস্থ ও বয়স্ক মানুষদের সেবা করতে পারবে।

হ্যান্সন রোবটিক্স প্রতিষ্ঠাতা ডেভিড হ্যানসন জানান, প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যসেবার জন্য আমরা ২০২১ সালেই বেশ কয়েকশ রোবট বাজারে আনতে যাচ্ছি। তবে এসব রোবট মহামারির সময়ে কেবল স্বাস্থ্যসেবাতেই সীমাবদ্ধ থাকবে না, পরবর্তী সময়ে শিল্প এবং বিমান গ্রাহকদের সহায়তায়ও আমাদের রোবটগুলো কাজ করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনা ঠেকাতে হংকংয়ের রোবট ব্যবহারের উদ্যোগ

আপডেট সময় ০৬:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১