ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিরুদ্ধে আরও বড় পরিকল্পনা ইসরায়েলের!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালন পরিকল্পনা নবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি শীর্ষ জেনারেল। ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া হবে ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সঙ্গে যেকোনো কূটনৈতিক অঙ্গীকারের পথে সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিষ্কার আভাসের পরেই ইসরায়েলি সেনাপ্রধানের এমন মন্তব্য এসেছে।

মার্কিন নীতিনির্ধারণের ওপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধানের মন্তব্য একেবারে বিরল। এতে ইসরায়েলি সরকারের পূর্ব-সমর্থন রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে।-খবর রয়টার্সের
তেলআবিব ইউনিভার্সিটিস ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তব্যে লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাবি বলেন, ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়া কিংবা কয়েকটি ক্ষেত্রে উন্নতিসহ একই ধরনের চুক্তি করলে তা হবে কৌশলগত ও পরিচালন দৃষ্টিভঙ্গি থেকে খারাপ এবং ভুল।

ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ইরান দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্র নির্মাণের দিকে এগোচ্ছে। এই মৌলিক বিশ্লেষণের আলোকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে আমি বেশ কিছু প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছি। আগে যে প্রস্তুতি আছে, তার সঙ্গে নতুন এসব যুক্ত হবে।

যদিও ইরান বরাবরের মতো পরমাণু অস্ত্র নির্মাণের অভিযোগ অস্বীকার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের বিরুদ্ধে আরও বড় পরিকল্পনা ইসরায়েলের!

আপডেট সময় ০২:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১