ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:   

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় এ দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটক আছে। এসব আমদানি পণ্যের মধ্যে শিল্প কল-কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাট জাতদ্রব এবং মাছ।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ভারতে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি ভারতীয় বাণিজ্যিক সংগঠনগুলো জানিয়েছে। তবে বেনাপোল বন্দরের ভেতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট সময় ০১:৪২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১