ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানবন্দর এলাকায় স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া আজমেরী গোল্ড পরিবহনের সেই বাসের চালককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার নাম তসিকুল ইসলাম।

সোমবার রাতে অভিযান চালিয়ে গাজীপুরের মৌচাক থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন চালক তসিকুল।

এর আগে সোমবার সকাল ৭টার দিকে বিমানবন্দর এলাকায় পদ্মাওয়েল গেটের পাশে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হন।

নিহত দুজন হলেন— আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

দুর্ঘটনার পর বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। সকালে মোটরসাইকেলে করে তারা দু’জন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান এ দম্পতি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমানবন্দর এলাকায় স্বামী-স্ত্রীকে চাপা দেওয়া সেই বাসচালক গ্রেফতার

আপডেট সময় ১২:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১