ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাংবাদিক হুমায়ুন কবির হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনায় একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যায় বিস্ফোরক আইনের মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত‌্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জাহিদ, নজু ওরফে রিপন, রিমন, স্বাধীন, মাসুম ওরফে জাহাঙ্গীর। তাদের মধ্যে জাহাঙ্গীর পলাতক রয়েছেন।

২০০৪ সালের ২৭ জুন খুলনার শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক হুমায়ুন করিব।

এই ঘটনায় খুলনা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। এরপর আজ বিস্ফোরক আইনে করা মামলার রায় ঘোষণা করা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক হুমায়ুন কবির হত্যায় পাঁচজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:৩১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১