ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই

হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল

আকাশ আইসিটি ডেস্ক :  

তথ্যের গোপনীয়তায় নিয়ে উদ্বেগের কারণে অনেকে হোয়াটসঅ্যাপ ছেড়ে দিচ্ছিল। তারা সিগনাল অ্যাপ ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছিল। পরে ভিডিও কলিং ও ম্যাসেজিং অ্যাপটি বসে যায়।

সিগনাল গ্রাহকরা শুক্রবার বেশ কয়েক ঘণ্টা ধরে অ্যাপটি ব্যবহার করতে না পারার অভিযোগ তোলেন বলে জানিয়েছে বিবিসি।

এই পরিস্থিতিতে সিগন্যাল জানিয়েছে, তাদের কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল এবং তা দ্রুততম সময়ে কাটিয়ে উঠার চেষ্টা চলছে।

ফেসবুকের সহযোগী প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ বিশ্বের বিভিন্ন স্থানের মত বাংলাদেশেও কথা বলা ও মেসেজ চালাচালির জন্য জনপ্রিয়।

কিন্তু সম্প্রতি হোয়াটসঅ্যাপ তাদের নতুন নীতিমালা জারির ঘোষণা দেয়। এতে লোকেশন এবং নম্বরসহ ফোনের কিছু তথ্য নেওয়া এবং তা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের সঙ্গে শেয়ার করার কথা জানায়।

ফেসবুকের সঙ্গে ‘ডেটা শেয়ারে বাধ্য’ হোয়াটসঅ্যাপ গ্রাহকরা এর প্রতিক্রিয়ায় সারাবিশ্বে দলে দলে অ্যাপটি ছাড়তে শুরু করে।

বিবিসি জানায়, এক সপ্তাহে হোয়াটসঅ্যাপ ডাউনলোডের সংখ্যা ১ কোটি ১৩ লাখ থেকে ৯২ লাখে নেমে আসে।

এর বিপরীতে সিগনাল, টেলিগ্রাম ও বিপের মতো ভিডিও কলিং ও মেসেজিং অ্যাপ ডাউনলোড হু হু করে বাড়ছে।

বিবিসি জানায়, গত ৪ জানুয়ারি হোয়াটসঅ্যাপের নতুন ঘোষণা আসার আগের সপ্তাহে যেখানে সিগন্যালের ডাউনলোড সংখ্যা ছিল আড়াই লাখের কম, পরের এক সপ্তাহে তা বেড়ে ৮৮ লাখে গিয়ে উঠেছে।

তবে টেলিগ্রামের গ্রাহকও বাড়ছে দ্রুত গতিতে। এক সপ্তাহে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৬ লাখ থেকে কোটি এক কোটি ছাড়িয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম

হোয়াটসঅ্যাপ বিমুখদের ভিড়ে বসে গেল সিগনাল

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১