ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ২০ বছর পূর্তি

আকাশ আইসিটি ডেস্ক :

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ২০ বছর পূর্ণ হলো শুক্রবার। ২০০১ সালের ১৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনলাইনের বৃহত্তম এ বিশ্বকোষ। তাই এ দিনটিকে বিশ্বব্যাপী ‘উইকিপিডিয়া দিবস’ হিসেবে পালন করে আসছেন উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকেরা।

মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলসের হাত ধরে প্রতিষ্ঠিত হয় উইকিপিডিয়া। ল্যারি স্যাঙ্গারের নামকরণ করেন। শুরু থেকেই ‘যে কেউ অবদান রাখতে পারে’ বৈশিষ্ট্যের কারণে দ্রুতই এর জনপ্রিয়তা ও তথ্যের পরিমাণ বাড়তে থাকে।

প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরের মাথায় বিশ্বখ্যাত জার্নাল ন্যাচারে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধে বলা হয় ইংরেজি উইকিপিডিয়ার সঠিকতা এই অল্প কয়দিনেই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমকক্ষ হয়ে উঠেছে। ইংরেজি সংস্করণ দিয়ে দিয়ে শুরু হলেও দ্রুতই এর প্রয়োজনীয়তা অনুধাবন করে অন্যান্য ভাষায় চালু হতে থাকে অনলাইনে বিশ্বকোষ। ২০০৪ সালের ২৭ জানুয়ারি বাংলা ভাষায় যাত্রা শুরু করে উইকিপিডিয়া।

চলমান কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে জনসম্পৃক্ততামূলক কার্যক্রম আয়োজনে অনেক বাধা-বিপত্তি থাকায় মূলত অনলাইনেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে দিনটি উদযাপন করছেন উইকিপিডিয়া ও অনুরূপ সহপ্রকল্পের সাথে যুক্ত সকলে।

কোথাও উইকি-আড্ডা, কোথাও প্রতিযোগিতা, কোথাও বা এডিটাথন, প্রভৃতির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আয়োজক দল বলেন, ২০০১ সালে উইকিপিডিয়া শুরুর সময় চিন্তা করা হয়েছিল যে অনেকে মিলে অসাধারণ কিছু সম্ভব করে তুলতে পারে। ২০ বছর পরেও উইকিপিডিয়া তার এই প্রতিজ্ঞা ধরে রেখেছে; এবং কখনোই এর মূল্য, একাগ্রতা বা স্বেচ্ছাসেবকদের কাজের মূল্য কমে যেতে দেয়নি।

বর্তমানে তিন শতাধিক ভাষার উইকিপিডিয়াতে প্রায় পাঁচ কোটি ৩০ লাখ নিবন্ধ রয়েছে। প্রতি মাসে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ১৫০ কোটিরও বেশি মানুষ স্বতন্ত্র ডিভাইসের মাধ্যমে উইকিপিডিয়া থেকে তথ্য আহরণ করে থাকেন। বিশ্বের যে কেউ স্বেচ্ছাসেবার ভিত্তিতে অবদান রাখতে পারেন অনলাইনের বৃহত্তম এ জ্ঞানের মাধ্যমে।

জীবনী, বিজ্ঞান, চলচ্চিত্র, ইতিহাস সহ জ্ঞান-বিজ্ঞানের সকল শাখা সম্পর্কেই তথ্য রয়েছে এখানে। ইন্টারনেট সংযোগ আছে এমন যে কেউ যেকোনো স্থান থেকে এই তথ্য আহরণ করতে পারেন, একই সাথে অবদানও রাখতে পারেন। নির্ভরযোগ্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় তথ্যসূত্রের ভিত্তিতে নিবন্ধ তৈরি করা হয় উইকিপিডিয়ায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার ২০ বছর পূর্তি

আপডেট সময় ১০:৪৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১