ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমান-টেলিটক চুক্তি সই

আকাশ আইসিটি ডেস্ক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে কর্পোরেট চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই চুক্তি সই হয়।

সন্ধ্যা পৌনে ৬টায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও টেলিটকের বাল্ক এসএমএস সেবা গ্রহণ করবে। চুক্তির ফলে বিমানের পক্ষ থেকে যাত্রীদের বিমানের ফ্লাইটের সময় পরিবর্তন, বাতিল করা ফ্লাইটের তথ্য দেওয়া, কোভিড-১৯ সম্পর্কিত তথ্য ও অন্যান্য তথ্য টেলিটক অপারেটরের সাহায্যে এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়াও রাস্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দু’টি সক্ষমতা অনুযায়ী বিভিন্ন সেবা এক অপরকে দেবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনের উপস্থিতিতে টেলিটকের মহাব্যবস্থাপক প্রভাস চন্দ্র রায় ও বিমানের মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি সই করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিমান-টেলিটক চুক্তি সই

আপডেট সময় ০৯:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১