ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এনজিও’র আড়ালে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২ প্রতারক

আকাশ জাতীয় ডেস্ক:  

বোয়ালখালী উপজেলায় এনজিও’র নামে গ্রামের নারীদের কাছ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

গ্রেফতার দুই প্রতারক হলো- বোয়ালখালী থানাধীন সারোয়াতলী দক্ষিণ কুঞ্জরী এলাকার সমর দাশগুপ্তের ছেলে সজল দাশগুপ্ত (৪৬) ও একই এলাকার মুক্তা চৌধুরী (৩৫)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, এনজিও’র নামে গ্রামের নারীদের কাছ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, গ্রেফতার দুইজন নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেয়। এলিনা নামে একটি এনজিও’র নাম ব্যবহার করে তারা এ প্রতারণা করে আসছে।

দুই প্রতারকের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন অঞ্জলী ঘোষ নামে এক নারী। তিনি বলেন, সজল দাশগুপ্ত ও মুক্তা চৌধুরী আমাদের লোভ দেখিয়ে টাকা নিয়েছে। কারো থেকে তিন হাজার, কারো থেকে পাঁচ হাজার- এভাবে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এনজিও’র আড়ালে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ২ প্রতারক

আপডেট সময় ০৭:১৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১