ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি ১৭ বছর পর জুতা পরলেন বিএনপি ভক্ত সুরুজ মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহিদ ইসলাম রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ফুটবলার ওজিলের গাড়িবহর বিদেশি বিনিয়োগ বাড়াতে নীতিগত সংস্কারের তাগিদ বস্ত্র ও পাটমন্ত্রীর সফল রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন: মির্জা ফখরুল আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না : ববি হাজ্জাজ সমঝোতায় নেওয়া অর্থ চাঁদা নয়, জোর করলে তবেই চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় বিএনপিকর্মীর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

আকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পম্পেও বলেছেন বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়দা হামলা চালিয়েছিল, ভবিষ্যতে এমন হামলার আশঙ্কা রয়েছে। একজন সিনিয়র নেতার এমন দায়িত্বহীন মন্তব্য দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

বাংলাদেশ দৃঢ়ভাবে এমন ভিত্তিহীন মন্তব্য ও মিথ্যাচার প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল-কায়দার উপস্থিতির কোনো প্রমাণ নেই।

বাংলাদেশ শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যে কোনো সন্ত্রাসবাদ ও হিংস্র উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং এই বিপর্যয় মোকাবিলায় সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ করেছে।

সন্ত্রাস মোকাবিলায় আমাদের ট্রাক রেকর্ড বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের প্রতিশ্রুতি অনুসারে আমরা ১৪টি আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের একটি পক্ষ হয়েছি। সন্ত্রাসবাদ প্রতিরোধে আন্তর্জাতিক ‘প্রতিরোধমূলক’ উদ্যোগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি, অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

আপডেট সময় ১১:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১