ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

কাতারে করোনার টিকা ফ্রি পাবেন অভিবাসীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক তৈল ও গ্যাসসমৃদ্ধ দেশ কাতারে কোভিড-১৯ এর ভ্যাকসিন দেওয়া শুরু করেছে দেশটির সরকার।

গত ডিসেম্বর মাসে কোভিড-১৯ এর টিকা কাতারে এসে পৌঁছায়। প্রথমে দেশটির সরকারপ্রধান কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি নিজের শরীরে এ টিকা নেন। পরবর্তীতে সরকারের সব ঊর্ধ্বতন কর্মকর্তারা কোভিড-১৯ টিকা নিয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কাতারে বসবাসরত অভিবাসীদের মধ্যে বিনামূল্যে করোনা টিকা প্রদান শুরু করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, যেসব অভিবাসীর কাছে হেল্থ কার্ড নেই তারাও এ টিকা নিতে পারবেন। এজন্য কাতারে অবস্থিত নির্ধারিত ১০টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের যেকোন একটিতে গিয়ে রেজিস্ট্রেশন করার আহবান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনা টিকা প্রদান স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো হলো- কাতার বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র, আল ওয়াব স্বাস্থ্যকেন্দ্র, আল খোর স্বাস্থ্যকেন্দ্র, আল ওয়াজ্বা স্বাস্থ্যকেন্দ্র, লায়াবাইব স্বাস্থ্য কেন্দ্র, আল রুওয়াইস স্বাস্থ্যকেন্দ্র, উম সালাল স্বাস্থ্যকেন্দ্র, রাওয়াদত আল খাইল স্বাস্থ্যকেন্দ্র, আল থুমামা স্বাস্থ্যকেন্দ্র এবং মাইজার স্বাস্থ্যকেন্দ্র।

টিকা কর্মসূচির প্রধান ডা. সোহা আল বায়াত বলেন, কাতারে বসবাসরত সবাইকে করোনা টিকা দেয়া হবে। তবে যাদের সরকারি স্বাস্থ্যসেবা কার্ড নেই তাদের নির্দিষ্ট স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যোগাযোগ করবে এবং টিকার তারিখ জানিয়ে দেয়া হবে। টিকা নেয়ার উৎসাহ জোগাতে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা সবাইকে দেয়া হবে বলেও জানান তিনি।

৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য টিকা নিতে অগ্রিম বুকিং, বাতিল বা প্রাক-বুকিং সময় নির্ধারণের জন্য 4027 7077 একটি হটলাইন নাম্বার চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সংযোগটি সকাল ৭টা থেকে রাত ১১টা অবধি পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

কাতারে করোনার টিকা ফ্রি পাবেন অভিবাসীরা

আপডেট সময় ১১:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১