ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আকাশ জাতীয় ডেস্ক:  

আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র মন্ত্রী দাতু সেরি মোহাম্মদ আজমিন আলী’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। মঙ্গলবার এ সাক্ষাৎ করেন হাইকমিশনার।

এসময় বাংলাদেশের হাইকমিশনার মালয়েশিয়ার মন্ত্রীর কাছে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সঠিক পথে এগিয়ে চলছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ দ্রুত প্রসার লাভ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্য, বিশেষ করে তৈরী পোশাক, সিরামিকস, ফুট ওয়্যার, ফার্মাসিউটিক্যালস এর সুখ্যাতি বিশ্বজুড়ে। তিনি পণ্যমূল্য ও গুনগত মান বিবেচনায় বাংলাদেশ থেকে অধিক পণ্য আমদানির আহ্বান জানান।

হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার বিদেশী বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সরকার গৃহীত নানা কর্মসূচী বিশদভাবে তুলে ধরেন। তিনি সরকারী উদ্যোগে বাস্তবায়িত সমগ্র বাংলাদেশে ১০০ ইকনোমিক জোন স্থাপনের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন। তিনি মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ভারত, জাপান, চীন, ও দক্ষিণ কোরিয়ার মত মালয়েশিয়াকেও বাংলাদেশে একটি বিশেষ ইকনোমিক জোন স্থাপনের অনুরোধ জানান।

দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে বাংলাদেশের ইতিবাচক অবস্থান তুলে ধরে হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রীকে এফটিএ নেগোসিয়েশন শুরু করার অনুরোধ করলে মালয়েশীয় মন্ত্রী নেগোসিয়েশন কার্যক্রম দ্রুত শুরু করবেন বলে আশ্বস্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর ও কাউন্সেলর (কমার্শিয়াল) মোঃ রাজিবুল আহসান এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী জেনারেল ও অন্যান্য উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পূর্বাহ্নে হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারী জেনারেল এ্যাম্বাসেডর মোহাম্মদ আজহার মাজলিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, বিশেষ করে অবৈধ বাংলাদেশী শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ সংক্রান্ত চলমান রিক্যালিব্রেশন প্রোগ্রাম, কোভিডের কারণে বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের ফেরত আসা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা ইস্যুতে মালয়শিয়ার অব্যাহত সমর্থন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

মালয়েশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় ১০:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১