ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে সন্ত্রাসীরা তাকে গুলি করে। স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে ভর্তি করলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বাংলাদেশির নাম আবুল কালাম (৫৬)। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের লোমি পাটোয়ারীবাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।

জানা যায়, প্রায় ১২ বছর আগে আবুল কালাম ভাগ্যবদলের উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছু দিন চাকরি করেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে সেখানে তিনি দোকানের মালিক হন।

একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত দল রোববার রাত ২টার দিকে তার দোকান ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

এ সময় আবুল কালামকে গুলি করে তারা। এর পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন থেকে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে আবুল কালামের মৃত্যু সংবাদে দাগনভূঞার নয়নপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৪:৩০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১