ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোহাম্মদপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুর থেকে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং দুই হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মোহাম্মদপুর সার্কেলের একটি টিম।

মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালনা করা হয় বলে বুধবার দুপুরে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ ওরফে পিচ্চি মনির, মোহাম্মদ আক্তার, মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ আজিম।

মেহেদি হাসান জানান, মাদকের এই চক্রটিকে বেশ কয়েক দিন যাবৎ মনিটরিং করা হচ্ছিল। তারা বিভিন্ন সময়ে তাদের অবস্থান পরিবর্তন করে আসছিল।

গতকাল তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই অবস্থানরত বাসায় অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালে চার আসামির মধ্যে অন্যতম পিচ্চি মনির তার সঙ্গে থাকা বিদেশি পিস্তল ব্যবহার করে অভিযান পরিচালনাকারী সদস্যদের গুলি করতে উদ্ধত হন। এরপর কৌশলে তার কাছে থাকা পিস্তলটি জব্দ করা হয় এবং তাদের অবস্থানরত বাসায় তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে। এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করার জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোহাম্মদপুরে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৫:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০