ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা: বিশ্বের সেরা দশে বাংলাদেশের তাসনিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করছেন। কৃষ্ণগহ্বরগুলো কীভাবে বেড়ে ওঠে এবং পরিবেশে কী প্রভাব রাখে তার পূর্ণাঙ্গ চিত্র এঁকে দেখিয়েছেন তিনি। ইতোমধ্যে এ কাজের জন্য বিশ্বের সেরা ১০ বিজ্ঞানীর তালিকায় তার নাম উঠেছে। তিনি একজন বাংলাদেশি তরুণী। নাম তনিমা তাসনিম অনন্যা।

২৯ বছর বয়সী এই তরুণী ডার্টমাউথ কলেজের সঙ্গে যুক্ত। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সায়েন্স নিউজ নামের একটি গণমাধ্যম সম্প্রতি তনিমা তাসনিমের এ সফলতার কথা জানায়।

গত ৩০ সেপ্টেম্বর ‘এসএন টেন: সায়েন্টিস্ট টু ওয়াচ’ নামের একটি তালিকা প্রকাশ করে গণমাধ্যমটি। যেখানে তাসনিমের কাজকে ‘অসাধারণ গবেষণা’ বলে উল্লেখ করা হয়।

ছোটবেলা থেকেই ঢাকায় পরিবারের সঙ্গে থাকার সময় মহাকাশের প্রতি আগ্রহ জন্ম নেয় তাসনিমের। সেই থেকেই মহাকাশবিজ্ঞানে তার আগ্রহ বাড়তে থাকে। ওই আগ্রহ থেকেই পরে এ বিষয়ে পড়াশোনা করেন। ২০১৯ সালে পিএইচডিও সম্পন্ন করেন তাসনিম। এর আগে নাসা ও সার্নে ইন্টার্নশিপ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও কিছুদিন পড়াশোনা করেন তাসনিম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা: বিশ্বের সেরা দশে বাংলাদেশের তাসনিম

আপডেট সময় ০৫:১৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০