ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতীয়দের তথ্য হাতাতে সাইবারে চীনের হানা!

আকাশ আইসিটি ডেস্ক : 

ভারতের সাইবার জগতে একাধিকবার হানা দিয়েছে চীন। এমনই অভিযোগ করা হয়েছে দেশটির পক্ষ থেকে। ভারতের সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংস্থা সাইবারপিস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে।

ওই সাইবার নিরাপত্তা সংস্থাটি বলছে, চীনের গুয়াংডং এবং হেনান প্রদেশের হ্যাকাররা ভারতে তথ্য হাতাতে একাধিকবার হানা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত গত অক্টোবর এবং নভেম্বর– এই দুই মাসই ভারতে উৎসবের মরশুম। সশরীরে কেনাকাটার তুলনায় করোনা আবহে অনেকেই অনলাইন কেনাকাটার দিকে ঝুঁকেছেন। ক্রেতাদের টানতে একাধিক আকর্ষণীয় অফারও দেয় ই–কমার্স সংস্থাগুলো। আর ওই অফারকেই কাজে লাগিয়ে এই কাজ করেছে ওই হ্যাকাররা।

মূলত, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে কাজে লাগিয়েই এই কাজ করত চীনা হ্যাকাররা। ই–কমার্স সংস্থা ফ্লিপকার্ট, আমাজনের অফার দিতে ভুয়ো ইউআরএল তৈরি করেছিল। হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্যবহার করে ক্রেতাদের মধ্যে তা ছড়িয়ে দিত। থাকত ভুয়ো পুর‌স্কারের প্রলোভনও। আর কোনও ক্রেতা যদি সেই ফাঁদে পা দিয়ে ওই লিংকে ক্লিক করতেন, তাহলেই তার সমস্ত তথ্য চলে যেত হ্যাকারদের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতীয়দের তথ্য হাতাতে সাইবারে চীনের হানা!

আপডেট সময় ০৯:৩৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০