ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড বাংলাদেশ হবে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম ৭ জেলায় বন্যা : ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু বেড়ে ৫৪ আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে পে স্কেলের বিষয়ে আলোচনা হয়নি: অর্থমন্ত্রী হবিগঞ্জে ড্রোন দিয়ে সহায়তা নিয়ে দুর্গতের পাশে বিজিবি

তথ্য নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা অ্যাপল-গুগলের

আকাশ আইসিটি ডেস্ক : 

ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে গুগল ও অ্যাপল। তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোর হাতে নির্বিচারে জিপিএসনির্ভর ‘লোকেশন ট্র্যাকিং পরিষেবা’ সংক্রান্ত তথ্য তুলে দেয়া হবে না বলে জানিয়ে বর দুই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগল।

অ্যাপলের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোতে নতুন এ সিদ্ধান্ত কার্যকরের জন্য দু’মাস সময় দেয়া হয়েছে। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়ে আবেদন জানানোর জন্য এক মাস সময় পাবে। প্রয়োজনে সেই সময়সীমা আরও এক মাস বাড়ানো হবে।

করোনা সংক্রমণ রুখতে বিভিন্ন দেশ ইতোমধ্যে ‘কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ’ তৈরি করতে সক্রিয় হয়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা। তাদের দাবি, আশপাশে সংক্রমিত কেউ থাকলে গ্রাহক সেই তথ্য ও সতর্কবার্তা ফোনে পেয়ে যাবেন। স্মার্টফোন ব্যবহারকারীর অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য গুগল এবং অ্যাপলের সাহায্য নেয়া হচ্ছে বলেও খবর এসেছিল।

কিন্তু কয়েক মাস আগেই গুগল এবং অ্যাপল জানিয়ে দিয়েছিল, নজরদারির সম্ভাবনা কমাতে প্রতি দেশে একটিমাত্র স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অ্যাপ প্রস্তুতকারী সংস্থাকে ‘লোকেশন ট্র্যাকিং’ পরিষেবা দেয়া হবে।

এ মুহূর্তে বিশ্বের ৪০০টিরও বেশি অ্যাপ প্রস্তুতকারী সংস্থা ৬ কোটিরও বেশি গ্রাহকের থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তারা নতুন করে পরিষেবা পাওয়ার জন্য এক মাসের মধ্যে আবেদন না জানালে তাদের অ্যাপগুলো ‘অ্যাপ স্টোর’ এবং ‘প্লো স্টোর’ থেকে সরানো হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

তথ্য নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা অ্যাপল-গুগলের

আপডেট সময় ০৯:৪০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০