ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহাবিপর্যয়ে গুগল, জিমেইলসহ অনেক সেবায় সমস্যা

আকাশ আইসিটি ডেস্ক : 

মহাবিপর্যয়ে পড়েছে প্রযুক্তি জগতের মোড়ল গুগল। জিমেইল, ইউটিউবসহ বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা হচ্ছে।

কোথাও কোথাও বন্ধ আছে তাদের সেবা। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট ও বিবিসির।
সার্ভার ডাউনের কারণে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউটিউব, জিমেইলের পাশাপাশি গুগল মিট, গুগল হ্যাংআউটস, গুগল প্লে এবং গুগল ম্যাপসহ আরও বেশ কিছু জনপ্রিয় সেবা নিতে গিয়ে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশে সোমববার সন্ধ্যা ৬টার দিক থেকে এ সমস্যা সৃষ্টি হয়। পুরোপুরি বন্ধ হয়ে যায় জেমেইল ও ইউটিউব। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউটিউব ও জিমেইল সচল হলেও ব্যবহারকারীরা কিছু সমস্যা টের পাচ্ছিলেন।

তবে কেন এ বিপর্যয়, সে বিষয়ে গুগলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এটা গুগলের ইতিহাসে স্মরণকালের মহাবিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে। কারণ এর আগে নিকট অতীতে জিমেইল, গুগল ডকস ও ইউটিউব একসঙ্গে বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটেনি। মাঝে মধ্যে জিমেইলে সমস্যা হলেও তা অল্প সময়েই সমাধান হয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, জিমেইল ব্যবহারকারীরা ‘টেম্পারারি এরর’ মেসেজ পাচ্ছেন।

ইউটিউবেও মেসেজ আসছে, ‘সামথিং ওয়েন্ট রং…’

তবে এ সময় গুগলের সার্চ ইঞ্জিন কাজ করছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহাবিপর্যয়ে গুগল, জিমেইলসহ অনেক সেবায় সমস্যা

আপডেট সময় ০৮:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০