ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

কুয়েতে করোনায় প্রাণ গেল বাংলাদেশির

আকাশ জাতীয় ডেস্ক: 

কুয়েতে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ শাহজাহান নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে স্থানীয় মোবারক আল কাবির হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ শাহজাহান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পূর্ব মন্দাকিনী নাজিরহাট বাসস্টেশনের পশ্চিম পাশে ছিদ্দিক সওদাগরের বাড়ি নিবাসী ছৈয়দুল হকের ছেলে।

নিহতের ভাই কুয়েত প্রবাসী মোহাম্মদ সাহেদ জানান, ভাই সুস্থ ছিলেন। তিনি নিজের মালিকানাধীন মোনাকো ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশে ছুটিতে আটকেপড়া প্রবাসীদের কুয়েতে ফিরিয়ে আনার কাজে ব্যস্ত থাকতেন।

শুক্রবার হঠাৎ অসুস্থবোধ করায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভাই মারা যান। পরে তার মরদেহ ডাক্তারি পরীক্ষা করে করোনা পজিটিভ শনাক্ত হয়।

করোনায় মৃত ব্যক্তি দেশে পাঠানো সরকারি বিধিনিষেধ থাকায় আজ রোববার আসরের নামাজের পর সোলবিয়া গোরস্তানে তাকে দাফন করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

কুয়েতে করোনায় প্রাণ গেল বাংলাদেশির

আপডেট সময় ০৬:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০