ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ভূমি কর্মকর্তা মোমিনুর রশীদ

আকাশ আইসিটি ডেস্ক : 

‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার-২০২০’ পেলেন ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশীদ। অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার-এর মাধ্যমে ভূমি জরিপ সম্পন্নকরণের জন্য ‘ই-গভর্নেন্স (নাগরিক সেবায় বিশেষ অবদান)’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

শনিবার (১২ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভূমি মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাভুক্ত দপ্তর জোনাল সেটেলমেন্ট অফিস মাঠ পর্যায়ে ক্যাডাস্ট্রাল (ভূমি সম্পদ সম্পর্কিত মৌজা জরিপ) জরিপ ব্যবস্থাপনা ও সম্পাদনের কাজ করে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিটি বিষয়ক মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ দেওয়া হয়।

বিজয়ীদের পদক ও সনদ তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

১৬ জুন ‘ই-নামজারি’ উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি স্বরূপ ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জন করে। আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার অর্জনের পর ভূমি মন্ত্রণালয়ের আরও একটি উদ্যোগ এবার জাতীয় পর্যায়ের পুরস্কার পেলো। পুরো ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে ভূমি মন্ত্রণালয়ের সার্বিক উদ্যোগের অন্যতম অংশ অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার।

এর আগে ‘অনলাইন ভূমি জরিপ ব্যবস্থাপনা’-এর জন্য মো. মোমিনুর রশীদ ভূমি মন্ত্রণালয়ের ‘উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০’-এর তৃতীয় পুরস্কার অর্জন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড পেলেন ভূমি কর্মকর্তা মোমিনুর রশীদ

আপডেট সময় ০৯:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০