ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোয়াটস অ্যাপের শর্ত মানুন অথবা আইডি মুছে ফেলুন

আকাশ আইসিটি ডেস্ক :  

নিজেদের ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ বা শর্তাবলীতে পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক মালিকানাধীন তাৎক্ষণিক বার্তা আদান দেওয়ার প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপ। ব্যবহারকারীরা চাইলে নতুন এসব শর্ত মেনে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারেন।

আর নাইলে আইডি বা হোয়াটস অ্যাপ একাউন্ট মুছে ফেলতে পারেন।

আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ব্যবহারকারীদের জন্য এসব শর্তাবলী কার্যকর করতে যাচ্ছে হোয়াটস অ্যাপ। ওয়াবেটা ইনফো এর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারত ভিত্তিক প্রযুক্তি বিষয়ক পোর্টাল গ্যাজেটস নাউ ডট কম।

গ্যাজেটস নাউ বলছে, ওয়াবেটা ইনফো হোয়াটস অ্যাপ এর হালনাগাদ করা নতুন শর্তাবলীর কিছু স্ক্রীনশট ইন্টারনেটে শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে মূলত দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনে আপডেট এনেছে হোয়াটস অ্যাপ।

এক, হোয়াটস কীভাবে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করবে এবং দুই, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে ফেসবুকে তাদের অনলাইন স্টোর ও তাদের হোয়াটস অ্যাপ চ্যাটের তথ্য সংরক্ষণ করবে– এই সংক্রান্ত শর্ত মেনে নিতে হবে ব্যবহারকারীদের।

প্রতিবেদনে আরও বলা হয়, কোনো ব্যবহারকারী সেসব শর্তে রাজি থাকলে সম্মতিসূচক ‘Agree’ অপশনে ক্লিক করে হোয়াটস অ্যাপ ব্যবহার করে যেতে পারেন। আর যদি কেউ রাজি না থাকেন তাহলে তিনি আর হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে ব্যবহারকারী হোয়াটস অ্যাপ সেটিংস অপশনে গিয়ে নিজের আইডি বা একাউন্ট মুছে ফেলতে পারেন।

এখন পর্যন্ত হোয়াটস অ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া না হলেও বিষয়টি ‘সত্য’ বলে প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে বলেছে যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোয়াটস অ্যাপের শর্ত মানুন অথবা আইডি মুছে ফেলুন

আপডেট সময় ১০:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০