ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

কুয়েত দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় মুক্ত হলেন ৫ বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক:  

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী ৫ বাংলাদেশি প্রবাসীকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা মুক্ত করা করা হয়েছে, শিগগির তাদের দেশে পাঠানো হবে।

প্রায় দশ মাস ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মুক্ত হলেন চট্টগ্রামের মোহাম্মদ আবু তৈয়ব, মিরসরাইয়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ আলমগীর।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান সাংবাদিকদের জানান, ইয়েমেনে আটক পাঁচ জন বাংলাদেশিকে মুক্ত করা থেকে শুরু করে হোটেলে থাকা, হাত খরচ এমনকি বিমানের টিকিটসহ সব প্রকার কূটনৈতিক সুবিধা বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো হয়েছে ।

মূলত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে প্রায় ১০ মাস ধরে বন্দী বেশ কয়েকজন বাংলাদেশি নাবিক। তাদের সঙ্গে ছিলেন ভারত ও মিশরের কয়েকজন নাবিকও। গত ফেব্রুয়ারির শুরুতে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে প্রায় ২০ জন নাবিক ইয়েমেনের উপকূলে থামলে হুতি বিদ্রোহীরা তাদের বন্দী করে।

ভারতের একটি পত্রিকা গত রোববার এ খবর জানায়। খবরে বলা হয়, হুতি বিদ্রোহীদের হাতে আটক ২০ জন নাবিকের মধ্যে ১৩ জন ভারতের। আর বাকি সাতজন বাংলাদেশ ও মিশরের নাগরিক।

সংবাদে এক অসমর্থিত সূত্র থেকে জানায়, ওই সাত নাবিকের মধ্যে পাঁচজন বাংলাদেশের নাগরিক। ওই বন্দীদের মধ্যে একজন ভারতের কেরালার বাসিন্দা প্রবিন থাম্মাকারানতাবিদা (৪৫)। তিনিই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, নির্মাণকাজের জন্য তারা ওমান থেকে সৌদি আরবে যাচ্ছিলেন। যাত্রাপথে তারা লোহিত সাগরে একটি জাহাজডুবির খবর পান। ডুবে যাওয়া জাহাজের নাবিকদের উদ্ধারের পর তিনটি জাহাজ ইয়েমেনের উপকূলে নোঙর করে। পরে ইয়েমেন কোস্টগার্ড সদস্যের পরিচয় দিয়ে একদল লোক ২০ নাবিককে ইয়েমেনের রাজধানী সানায় নিয়ে যায়। পরে কোস্টগার্ডের পরিচয় দেওয়া লোকজন জানান, তারা হুতি বিদ্রোহী। ইয়েমেনের জলসীমায় অবৈধভাবে প্রবেশের অপরাধে ২০ নাবিককে আটকের কথা জানায় তারা।

বন্দী নাবিকদের বরাতে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারত, বাংলাদেশ ও মিশরের আটক ২০ নাবিককে হুতি বিদ্রোহীরা একটি হোটেলে আটকে রেখেছেন। ভেতরে কাউকে যেতে দেওয়া হয় না। বাইরে থেকে লোক এসে তাদের খাবার দিয়ে যান।

শুরুতে তাদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছিলো হুতি বিদ্রোহীরা। নাবিকেরা অভিযোগ করেন, ওমানের তিন জাহাজের মালিক এখন পর্যন্ত নাবিকদের ছাড়ানোর চেষ্টা করেনি। হুতি বিদ্রোহীরা মুক্তিপণ হিসেবে দুই লাখ ওমানি রিয়াল দাবি করেছিল। মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছেন মালিকেরা।

এই খবর জানার পর বাংলাদেশের পাঁচজনকে ছাড়িয়ে আনতে বাংলাদেশ সরকারের আন্তরিকতার কোন কমতি ছিলো না বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও সহযোগিতায় তারা এখন মুক্ত । সব সময়ই তাদের সাথে কথা হচ্ছে বলে জানান শ্রম কাউন্সিলর আবুল হোসেন ।

প্রেস ব্রিফিং এর সময় দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ এবং শ্রম কাউন্সিলর আবুল হোসেনসহ উপস্থিত ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন, আ হ জুবেদ, মো. জালাল উদ্দিন, শরীফ মিজান, আল আমিন রানা, নাসরিন আক্তার মৌসুমী ও মোহাম্মদ হেবজু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

কুয়েত দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টায় মুক্ত হলেন ৫ বাংলাদেশি

আপডেট সময় ১২:১১:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০