ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

কফিল চাইলে সরাসরি কুয়েত ফিরতে পারবেন আটকেপড়া গৃহকর্মীরা

আকাশ জাতীয় ডেস্ক: 

কুয়েতের মন্ত্রিপরিষদ নিষিদ্ধের তালিকায় থাকা দেশ থেকে গৃহকর্মী (২০ নাম্বার আকামা) ফেরত আনার একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

স্থানীয় আরবি দৈনিক আল রাই ও আরব টাইমস প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগামী ৭ ডিসেম্বর হতে করোনার কারণে ছুটিতে আটকেপড়া গৃহকর্মীরা প্রয়োজনীয় নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবেন।

সংবাদে আরও উল্লেখ করা হয়, প্রত্যেক কফিল তার নিজ গৃহকর্মীদের ফিরিয়ে আনতে নিদিষ্ট ওয়েবসাইটে আবেদন করবেন। বিমান টিকিট ছাড়া কুয়েত সরকারের তত্ত্বাবধানে ১৪ দিন কোয়ারেন্টিনের খরচ থাকা-খাওয়া বাবদ প্রত্যেক গৃহকর্মীর জন্য তাদের ২৭০ কুয়েতি দিনার জমা করতে হবে।

করোনাকালে ছুটিতে গিয়ে বিভিন্ন দেশের প্রায় ৮০ হাজার গৃহকর্মী আটকা পড়েছেন।

আগামী ৭ ডিসেম্বর এদের মধ্যে প্রথম ধাপে ফিলিপাইন ও ভারতের গৃহকর্মীদের ফিরিয়ে আনা হবে। পরে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তানসহ এসব গৃহকর্মীকে সরাসরি কুয়েতে ফিরিয়ে আনা হবে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে আরও জানা যায়, প্রতিদিন ৬০০ গৃহকর্মীকে ফিরিয়ে আনা হবে।
তবে ১৮ নম্বর আকামাধারী প্রবাসীদের সরাসরি কুয়েতে প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন

কফিল চাইলে সরাসরি কুয়েত ফিরতে পারবেন আটকেপড়া গৃহকর্মীরা

আপডেট সময় ০৫:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০