ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আকাশ জাতীয় ডেস্ক:   

বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পিবিআই-এর তদন্ত প্রতিবেদন দাখিলের পর বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই পরোয়ানা জারি করেন।

রিতা দেওয়ান ছাড়াও দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তারা হলেন- শাজাহান ও ইকবাল।

মামলার বাদী আইনজীবী ইমরুল হাসান জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। প্রতিবেদন আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ৩১ জানুয়ারি রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ইমরুল হাসান নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন।

মামলার আর্জিতে বলা হয়েছে, সম্প্রতি একটি পালা গানের আসরে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানের ওই ভিডিওটি ভাইরাল হয়। এই বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাদীর জবানবন্দি গ্রহণের পর ট্রাইব্যুনালের বিচারক অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রিতা দেওয়ানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০১:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০