ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আকাশ জাতীয় ডেস্ক:  

রংপুরের পীরগঞ্জ উপজেলায় চুমকি নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে করা মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তের নাম রিয়াদ প্রধান।

মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মোস্তফা পাভেল রায়হান এই রায় দেন।

২০১৬ সালের ১৪ জুন আম খাওয়ানোর কথা বলে শিশু চুমকিকে ধর্ষণের পর হত্যা করে রিয়াদ। পরে চাচী ধলি বেগমের সহায়তায় শিশুটির মরদেহ শয়নকক্ষের নিচে মাটি চাপা দিয়ে রাখা হয়। ঘটনার তিন দিন পর পীরগঞ্জ থানায় ওই দুইজনকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

প্রথমবারের মতো সরাসরি প্রজেক্টরের মাধ্যমে রায় ঘোষণা দেখানো হয়। আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা রায় শোনার জন্য ভিড় করেন। রায় শেষে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০