ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

আলেমদের কটু কথা বলবেন না, তাদের বলতে দিন : জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক: 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকারকে আমি বলবো অকারণে আলেম সমাজকে কটু কথা বলবেন না। তাদের কথা বলতে দেন। আমাদের দরকার ভালোভাবে বেঁচে থাকা। অহেতুক বিতর্ক সৃষ্টি না করে আপনি বরং যে কাজটা করতে পারেন, আপনার উন্নয়নের জন্য পুলিশকে অনুরোধ করেন তারা যেনো ফুটপাত থেকে, রিক্সাচালক ও দিনমজুরের কাছ থেকে ঘুষ না খেতে। তাতে অনেক লাভবান হবেন।

সোমবার দেশে ধর্ষণ-শিশু নির্যাতন ও বিচারহীনতার প্রতিবাদে প্রেসক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনের তিনি এ আহ্বান জানান।

ভাস্কর্য স্থাপনের বিষয় জাফরুল্লাহ চৌধুরী বলেন, অকারণে আওয়াজ তুলবেন না। মূর্তি, এটা একটি অহেতুক বিতর্ক। আলেমগণ, আপনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। আপনাদের দায়িত্ব হবে মানবিক। অহেতুক বিতর্ক করে ইসলামকে ছোট করবেন না। আজকে মৌলভী সাহেবেরা কেন যৌন নির্যাতনের সাথে যুক্ত হবে। এসময় আলেমদের অন্যদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আজকে আমি মনে করি মানবিক কল্যাণের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।

সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

আলেমদের কটু কথা বলবেন না, তাদের বলতে দিন : জাফরুল্লাহ

আপডেট সময় ০৪:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০