ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশু সোয়াইবকে খুনের দায়ে তিনজনের ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচ বছর বয়সী শিশু সোয়াইব হোসেনকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

চাঞ্চল্যকর এই মামলাটিতে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি হলেন- ফজর মুন্সী, রাজু ও জসিম।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের তিনজনের বিরুদ্ধে মৃত্যুর আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।

২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোয়াইব। নিখোঁজ হওয়ার ছয় দিন পর বাড়ির পাশের জঙ্গল থেকে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর সোয়াইবের বাবা তার ছেলেকে অপহরণের পর হত্যার বিষয়ে থানায় একটি মামলা করেন। দীর্ঘ সাত বছর পর ২৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশু সোয়াইবকে খুনের দায়ে তিনজনের ফাঁসির আদেশ

আপডেট সময় ০৪:২২:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০