ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান

আকাশ জাতীয় ডেস্ক:  

একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ হাবিব হাসান শপথ নিয়েছেন ৷

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম।

গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে আসনটিতে গত ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

শপথ নিলেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাবিব হাসান

আপডেট সময় ০৬:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০