ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাকার লোভে বউ বেচে দিলেন,পাষণ্ড স্বামী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেম করে বিয়ে করা স্ত্রীকে টাকার জন্য বেচে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। এ ঘটনা ঘটেছে ভারতের নদিয়ার শান্তিপুরের নতুনহাটে। ওই গৃহবধূর পরিবারের অভিযোগে ভারতীয় পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছু দিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়। তাদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়।

টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের।

টুম্পার আত্মীয়দের বক্তব্য, শুক্রবার টুম্পাকে ছাড়াই বাড়ি ফেরেন দীপ। এর পরই শুরু হয় তার খোঁজ। শিলিগুড়িতে দীপের দিদির বাড়িতেও যান টুম্পার আত্মীয়রা। কিন্তু সেখানেও তার কোনও খোঁজ মেলেনি। এর পর শান্তিপুরে দীপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাকার লোভে বউ বেচে দিলেন,পাষণ্ড স্বামী

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০