ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পল্টনে বাসে আগুন: সরাসরি জড়িত ৩ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন চলাকালে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাসে আগুনের ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- মো. লিয়ন হক (৩০), কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও মো. আজাদ (২৮)।

শনিবার (২১ নভেম্বর) ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত তিনজনকে শনাক্ত করা হয়। পরে পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি জানায়, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন বিএনপি পার্টি অফিসের সামনে আকস্মিক ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কতিপয় নেতাকর্মী মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলটি বিএনপি পার্টি অফিসের সামনে এসে উশৃঙ্খল হয়ে পড়ে।

প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মিছিল থেকে গ্রেফতাররা তাদের সহযোগীদের সহায়তায় পল্টন বিএনপি পার্টি অফিসের বিপরীতে অবস্থিত কর অঞ্চল-১০ এর সামনে থাকা সরকারি স্টাফ বাসে আগুন দেয়।

গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫ পার্কিং করা সরকারি গাড়িতে আগুনের ঘটনা ঘটে। এরপর দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে, ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলতি গাড়ি ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহনে, ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন ও বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে আগুন দেওয়া হয়। এছাড়া দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন পার্কলিং-এ জৈনপুরী পরিবহন, বিকেল ৩টায় মতিঝিল থানাধীন পুবালী পেট্রোল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে ও ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্লাসিক পরিবহনেও আগুন দেওয়া হয়।

এ সংক্রান্তে রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা দায়ের করা হয়। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা চারটি মামলা তদন্ত করছে ডিবি মতিঝিল বিভাগ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ডিবি মতিঝিল বিভাগ অগ্নিসংযোগকারীদের তিনজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পল্টনে বাসে আগুন: সরাসরি জড়িত ৩ জন গ্রেফতার

আপডেট সময় ০৪:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০