ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক: 

কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল ওয়াহাব ও মারফত আলীকে এক লাখ টাকা করে আর্থিক জরিমানাও করা হয়।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু জাহের ও নজরুল ইসলাম নামে দুইজনকে খালাস দেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, মাছ ধরাকে কেন্দ্র করে শিশুদের ঝগড়ার জেরে ২০১০ সালের ৩০ অক্টোবর তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের খাগাটিয়া বটতলা এলাকায় আসামিরা একই এলাকার তালে নেওয়াজ খা ওরফে রেজু মিয়ার ছেলে কৃষক আশিদ মিয়াকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই আনিছ মিয়া পাঁচজনের নামে তাড়াইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে দীর্ঘ শুনানি শেষে এ রায় দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কিশোরগঞ্জে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০১:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০