ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই : আব্দুস সালাম নেপালে নদীতে বাস উলটে নিহত ১৮ পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

আরও ২০ এমপি দ্রুত আইনের আওতায় আসছে : দুদক কমিশনার

আকাশ জাতীয় ডেস্ক:   

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুসন্ধানে থাকা আরও ২০ এমপি দ্রুত আইনের আওতায় আসছে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার মো. মোজাম্মেল হক খান। তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় আনা হবে।’ আজ বুধবার সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মো. মোজাম্মেল জানান, পাপুল ও সেলিনাসহ সাবেক ও বর্তমান ২২ সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। তাদের মধ্যে ১১ জন বর্তমান এবং ১০ জন সাবেক সংসদ সদস্য। দুদকের অনুসন্ধানে থাকা সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের ১০ জন, বিএনপির পাঁচজন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র থেকে ছয়জন এমপি রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের তিন এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও রয়েছে।

কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী সেলিনা ইসলামের বিরুদ্ধে বুধবার অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

দুদক থেকে ক্ষমতাসীন দলের এমপিরা কোনো ছাড় পাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে কোনো দল-মত নেই, ব্যক্তির উর্ধ্বে আমরা কাজ করি। আইন আমাদেরকে যেভাবেই নির্দেশ করে সেভাবেই আমরা কাজ করি।

Tag :
আপলোডকারীর তথ্য

আরও ২০ এমপি দ্রুত আইনের আওতায় আসছে : দুদক কমিশনার

আপডেট সময় ১১:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০