ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই : আব্দুস সালাম নেপালে নদীতে বাস উলটে নিহত ১৮ পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন, তাকে থামাতেই হবে: জেলেনস্কি নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছি : মির্জা ফখরুল কার্যক্রম নিষিদ্ধ দলের কোনো তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যন্মুখী মনোভাব নিয়ে কাজ করতে চাই: প্রণয় ভার্মা ট্রাম্পের রিসোর্টে ঢোকার চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

সারওয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বাভাবিক নিয়মেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। নেপথ্যে কোনো কারণ নেই।

প্রসঙ্গত, সারওয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা বদলির পেছনে কোনো কারণ আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী হেসে বলেন, “নেপথ্যে কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা… আজকে এখানে যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম।

তিনি আরও বলেন, “ম্যাজিস্ট্রেট সাহেব কেন?… হয়তো অনেকদিন ধরে এখানে (র‌্যাব) ছিলেন। সে হয়তো আরও ভালো জায়গায় যাবেন, আরো ভালো করার জন্য অন্য জায়গা বদলি হবেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি।”

উল্লেখ্য, প্রায় ছয় বছর ধরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন সারওয়ার।

Tag :
আপলোডকারীর তথ্য

সারওয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০