ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

মহানবীর অবমাননায় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক:  

মহানবী হযরত মুহাম্মদ (স)-এর অবমাননার ঘটনায় নিন্দা জানানোর জন্য জাতীয় সংসদে প্রস্তাব আনার দাবি জানিয়েছে বিএনপি। দলের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এ দাবি জানান।

রোববার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আলোচনার সুযোগ নিয়ে তিনি এ বিষয়ে স্পিকারের মাধ্যমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে হারুনুর রশীদ বলেন, সংসদ নেতা এখানে উপস্থিত আছেন, আমি সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করছি। মহানবীকে অবমাননার জন্য এই সংসদে একটি নিন্দা প্রস্তাব উপস্থাপন করা হোক। ঈদে মিলাদুনবীর দিনে ফ্রান্সের পত্রিকা শ্যার্লি এ্যাবদোতে মহানবীর ব্যাঙ্গ চিত্র প্রকাশ করা হয়েছে। এতে সারা বিশ্বের মুসলমান প্রতিবাদী হয়ে উঠেছে। ফ্রান্স শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করতে পারতো। কিন্তু এমানুয়েল ম্যাক্রোঁ ‘ঘিতে আগুন’ ঢেলে দিয়েছেন।

ফ্রান্সের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতা বলেন, যেহেতু ঘটনাটি আবেগ প্রবণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, সারা বিশ্বের মুসলমানের মধ্যে প্রতিবাদ উঠেছে। তাই আমি প্রস্তাব করছি, এই ঘটনার জন্য সংসদে নিন্দা প্রস্তাব নেওয়া উচিত। এজন্য সংসদে প্রস্তাব আনা আহ্বান জানাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবীর অবমাননায় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি বিএনপির

আপডেট সময় ১০:৫৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০